spot_img
spot_img

বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো বিদেশি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।

বুধবার (৩১ মে) গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নিষেধাজ্ঞা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতে আমেরিকা থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সুযোগ নেই। রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা।

তিনি বলেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ এখনো যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই।

কানাডা ৫০ হাজার রোহিঙ্গা নিতে চেয়েছিল, বাংলাদেশ পাঠায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভুল বলে জানান শাহরিয়ার আলম।

রোহিঙ্গা সংকট সমাধানে অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলো ও জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ