জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে বিদেশি শত্রু নেটওয়ার্ককে সহায়তার অভিযোগে ৭৫ জনের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
ইরানের সেন্ট্রাল প্রদেশের জেনারেল ও রেভোলিউশনারি প্রসিকিউটর জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশি শত্রুদের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
প্রসিকিউটর বলেন, বিদেশি শত্রু নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরাক শহরে ৭৫টি মামলা করা হয়েছে। আদালতগুলো দ্রুত এসব মামলার নিষ্পত্তি এবং অভিযুক্তদের সম্পদ বাজেয়াপ্ত করার পদক্ষেপ নিচ্ছে।
ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনগণের স্বার্থের বিরুদ্ধে বিদেশি শক্তির হয়ে কাজ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রসিকিউটর সতর্ক করে বলেন, নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইরানি জাতির শত্রুদের সহযোগিতা করলে আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।
সূত্র : মিডল ইস্ট আই, রয়টার্স











