spot_img

সস্ত্রীক করোনাক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির

সাবেক মন্ত্রী, সাবেক সিটি মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক সচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম।

মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, গত বুধবার করোনা পরীক্ষা করালে মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তার স্ত্রীর করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা উভয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।

মীর নাছির তাদের আশু রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ