spot_img

দক্ষিণ লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী

লেবাননের দক্ষিণাঞ্চলীয় ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কাফার তেবনিত এলাকায় রাতভর ধারাবাহিকভাবে ভয়াবহ বিস্ফোরণ হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএর বরাতে শুক্রবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের শব্দ লেবাননের পুরো দক্ষিণাঞ্চলে প্রতিধ্বনিত হয়েছে। এর কম্পন আল-খাররুব ও খালদে পর্যন্ত অনুভূত হয়।

মারজায়ুন জেলার বিউফোর্ট দুর্গের কাছে সংঘটিত প্রচণ্ড বিস্ফোরণে নিকটবর্তী ক্লায়া শহরের বিভিন্ন বাড়িঘরের জানালা ভেঙে যায়। এতে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএনএর তথ্যমতে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তীব্র কম্পনে পুরো এলাকা কেঁপে ওঠে। এ সময় বাতাসে বারুদের তীব্র গন্ধও পাওয়া যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি বাহিনী টায়ার জেলার আল-মানসুরি ও বিউত আল-সায়াদ এলাকার উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ করেছে। একই সময়ে আল-মানসুরি লক্ষ্য করে কামানের গোলাও নিক্ষেপ করা হয়।

এনএনএ আরও জানিয়েছে, বিনতে জেবেইল জেলার আইনাতা অভিমুখে বারাচিত পাহাড়ে ইসরাইলি ট্যাংকের চলাচলের খবর পাওয়া গেছে।

একই সঙ্গে দক্ষিণ লেবাননের পূর্ব ও পশ্চিম উভয় সেক্টরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ ও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ