spot_img

নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে আসুন, প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখবেন কার কতো ভোট আছে, কে কতো জনপ্রিয় সব পরিস্কার হয়ে যাবে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ সব কথা বলেন তিনি।

কাদের বলেন, জিয়াউর রহমান কেন বঙ্গবন্ধু হত্যকারীদের রক্ষা করতে সংসদে আইন পাস করলেন?- এই প্রশ্ন করলেই আপনি এড়িয়ে যান, জবাব পাই না। এবার দেখলাম, ১৫ তারিখে খালেদা জিয়ার জন্মদিন আরেকটু আড়াল করে ১৬ আগস্ট দোয়া মাহফিল হলো। তার জন্য দোয়া মাহফিল করেন আপত্তি নেই, কিন্তু ভুয়া জন্মদিনের উপলক্ষ্যে দোয়া মাহফিল, এখানে গোটা জাতির আপত্তি আছে।

তিনি বলেন, একজন মানুষের কয়টা জন্মদিন থাকে? সর্বশেষ করোনা টেষ্ট কিছুদিন আগে ৬ নম্বর জন্মদিন হলো। ৬টা জন্মদিবস। একটা মানুষের এতো জন্মদিবস কিভাবে থাকে ফখরুল সাহেব, সত্যের মুখোমুখি হতে কেন ভয় পান? আপনার কাছে জানতে চেয়েছিলাম- চট্টগ্রামের লাশ ঢাকায় আসলো। সেই লাশ চন্দ্রিমা উদ্যানে জানাজা শেষে সমাধি হলো। এই সময়টা জিয়াউর হামনের একটা ছবি দেখাতে পারবেন? তিনি ওই কফিনে আছেন এর প্রমাণ নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তেলের দাম কমিয়ে দেন। পৃথিবীতে তেলের দাম কমিয়ে দেয়ার কোনো নজির নেই। সেটা নিয়েও আপনারা কটুক্তি করেছেন। ধন্যবাদ না জানিয়ে কটুক্তি করছেন। এটা হচ্ছে বিএনপির রাজনীতি।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ