আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডেকেছেন সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ।
বুধবার (৩১ আগস্ট) বিরোধীদলীয় নেতার স্বাক্ষরে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
কাউন্সিল সফল করতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কো-চেয়ারম্যানদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন বিরোধীনেতা বেগম রওশন এরশাদ। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিরোধী নেতার রাজনৈতিক সচিব ও এরশাদ মুক্তি পরিষদের সাবেক সভাপতি গোলাম মসীহ্’কে।










