spot_img

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন মারা গেছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

তিনি বলেন, সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ সাবিহ উদ্দিনের জানাজা কোথায় ও কখন হবে, তা পরে জানানো হবে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ