spot_img

৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দল‌টি এককভা‌বে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেবে।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানান দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান বলেন, আমরা বিশ্বাস করি, সংবিধান সমুন্নত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অংশগ্রহণ করবে এবং এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে। এখনও দেশের জনগণের একটি অংশের ইভিএম সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় এবং ভোটারদের অভ্যস্ততা না থাকায় তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে।

শাহ মোজাদ্দেদী বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ, আমরা নির্বাচন কমিশনের ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

তিনি বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ স্বতন্ত্রভাবে দেশের সাধারণ মানুষের কল্যাণে রাজনৈতিক কার্যক্রম করে যাচ্ছে এবং বর্তমানে কোনো রাজনৈতিক জোটের অন্তর্ভুক্ত নয়। অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা বর্তমানে সাংগঠনিক-ভাবে অধিকতর শক্তিশালী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ