বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা জীবন দেবে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশব্যাপী বিএনপির সমাবেশে হামলা ও বাধার প্রতিবাদে নাটোর শহরের আলাইপুরে ওয়াপদা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, খাবার কিনতে হিমশিম খাচ্ছে দেশের ৬৮ ভাগ মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে, দেশের প্রতি তিনজন মানুষের দুইজনই খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে অনেকেই সঞ্চয় ভাঙছেন। কেউ কেউ আবার ঋণও করছেন। জনগণের কঠিন আন্দোলনে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান হবে।










