spot_img

সংকট কাটিয়ে উঠতে হবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দেশ-জাতি সংকটে। সবাইকে একটি কথা মনে রাখতে হবে, আমরা এখন বিপদ ও সংকটে রয়েছি। সেই সংকটটি হলো অস্তিত্বের সংকট, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংকট, গণতন্ত্রের সংকট। এই সংকট আমাদের কাটিয়ে উঠতে হবে।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে কথা আমরা সবসময় বলি, স্বাধীনতার চেতনার কথা বলা হয়। কিন্তু স্বাধীনতার চেতনা কী? আমাদের স্বাধীনতার চেতনা ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত করা, সাম্য ও মানবিক মূল্যবোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু আজ দেশে তা অনুপস্থিত।

তিনি বলেন, মানুষ চায় দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকার সুরক্ষিত হোক। আজ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনে লাখ-লাখ সাধারণ মানুষ উপস্থিত হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র যদি না থাকে, তাহলে কারও অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয় না। বিএনপির মূল কথা হলো সবাইকে নিয়ে জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। দুর্ভাগ্য আমাদের সঙ্গে যিনি সবসময় বসতেন, সেই নেত্রী খালেদা জিয়াকে আজ মিথ্যে মামলায় সাজা দিয়ে প্রথমে কারান্তরীণ করে, এখন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ