spot_img

দেশের সংকটে বড় দুই দল রাজনৈতিক শোডাউনে ব্যস্ত : সংসদে বাবলা

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে রাজনৈতিক ঐক্যের পরিবর্তে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি শোডাউনে ব্যস্ত।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের কথা বলেছেন। দেশের এই মহাসংকটের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে যখন ঐক্য দরকার তখন আমাদের দেশের প্রধান দুই দল (আওয়ামী লীগ, বিএনপি) ব্যস্ত হয়েছে শোডাউনের রাজনীতিতে। কার দলের মিটিংয়ে কত লোক হয়েছে, সেই হিসেব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা মহাব্যস্ত রয়েছেন।

তিনি বলেন, এই মহাসংকটের মধ্যে দলের নেতাদের উচিত দায়িত্বশীল হয়ে কীভাবে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায়, তা নিয়ে আলাপ-আলোচনা করা দরকার। সরকারি দল হিসেবে মূল দায়িত্ব আওয়ামী লীগের ওপর বার্তায় বলে উল্লেখ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ