spot_img
spot_img

গাজ্জার এক পরিবারের ১৮ সদস্যকে হত্যা করল ইসরাইল

গাজ্জা উপত্যকায় গত রাতেও চলমান ছিল দখলদার ইসরাইলি বাহিনীর বোমা হামলা। যাতে আরো একটি নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী হয়েছে উপত্যাকার বেসামরিক নাগরিকরা।

গাজ্জার দক্ষিণ অঞ্চলের শহর আল জাওয়াইদাতে বোমা হামলা চালিয়ে একটি পরিবারের সকল সদস্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ পরিবারে দাদা-দাদি ও নাতি নাতনিসহ অন্তত ১৮ জন সদস্য ছিল।

একই সময় দক্ষিণ অঞ্চলের আরেকটি শহর রাফাহতে অবস্থিত একটি আবাসিক ভবনে পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়। এ হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জরুরী পরিষেবা কর্মীরা। তাদের মতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং ধ্বংসস্তূপের নীচে অনেক লোক আটকা পড়ে আছে।

এদিকে, ইসরাইলি নাগরিকদের কাছে অস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির।

তার দাবি, “একটি অস্ত্র একটি পরিবারকে বাঁচাতে সক্ষম।”

গত ৭ অক্টোবর থেকে দখলকৃত পশ্চিম তীরে এসব ইহুদিদের হাতে অন্তত ১২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ