spot_img
spot_img

গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াত পথসভা করবে না: রাশেদ খান

ঢাকা থেকে খুলনাগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চে বিভিন্ন জেলায় পথসভা করার পরিকল্পনা থাকলেও গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্ত নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন। পোস্টে রাশেদ খান দাবি করেন, গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী সেখানে কোনো পথসভা করবে না।

রাশেদ খান লেখেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে লংমার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না! এই বিষয়টি নিয়ে তারা আবার প্রেস ব্রিফিং করে ঘোষণাও দিয়েছে। একটি দল রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ব হলে এসব বিষয়ে প্রেস ব্রিফিং করতে পারে।

জামায়াতের রাজনৈতিক সাহস নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, অথচ তারা প্রায়ই বক্তব্যে বলে, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না! কিন্তু গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না! এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস।

তিনি আরও লেখেন, ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল! আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লংমার্চ টু গোপালগঞ্জ করা যেতো না?

জামায়াতের জোট ও লংমার্চের কর্মসূচি নিয়ে রাশেদ খাঁন লেখেন, না! জামায়াত জোট কোনো ঝামেলায় জড়াতে চায় না, ঝুঁকিও নিতে রাজি না! তারা বিরোধীদল হবে, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটা নাকি উসকানি হয়ে যাবে, এজন্য লংমার্চ সফল করার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন!

তিনি আরও লেখেন, কিন্তু জনগণ জামায়াতের কাছ থেকে একটা ফাইট দেখতে চেয়েছিল! জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার দুঃসাহস দেখাত, সেক্ষেত্রে না হয় জনগণ বিশ্বাস করত যে, সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল!

spot_img
spot_img
spot_img

সর্বশেষ