spot_img
spot_img

কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানি সেনা নিহত

কাশ্মীর সীমান্তে বুধবার গোলাগুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

এ ছাড়া আরেক বেসামরিক লোক গুরুতর আহত হয়েছে।

এ ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিনা উসকানিতে কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণ করে ভারতীয় বাহিনী। এতে খুইরাত্তা সেক্টরে এক পাকিস্তানি সেনা নিহত হন। খবর আনাদোলুর।

এর পরই এর জবাবে পাল্টা গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। দুপক্ষের গোলাগুলিতে কাশ্মীর সীমান্তের কোটকোতেলা সেক্টরের বেসামরিক লোকজনের ব্যাপক ক্ষতি হয়েছে। ফালনিবাজার এলাকায় ৩৪ বছরের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ