spot_img
spot_img

আমেরিকাসহ কেউ ভাবতেই পারেনি তালেবান এত দ্রুত আফগান নিয়ন্ত্রণ করবে: খলিলজাদ

আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকার সাবেক প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন, ওয়াশিংটনসহ কেউ একথা ভাবতেই পারেনি যে, আফগানিস্তান এত দ্রুত তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে। আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি তাও ছিল এক চরম বিস্ময়।

হস্পতিবার (৩০ ডিসেম্বর) পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যেসব কথা বলেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তালেবানের হাতে আফগানিস্তানের দ্রুতগতির পতনে কি মার্কিন গোয়েন্দা বাহিনীগুলোর ব্যর্থতা ফুটে ওঠে না- এমন প্রশ্নের উত্তরে খালিলজাদ বলেন, এই ব্যর্থতার জন্য সবার আগে আফগান প্রশাসনকে দায়ী করতে হবে। একথা কেউ ভাবতেই পারেনি যে, প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাবেন।

খালিলজাদ বলেন, তার উচিত ছিল আমেরিকার কাছে সাহায্য চাওয়া। তার সংশয় যদি সত্যি হয়ে থাকত তাহলে আমেরিকা সেভাবে ব্যবস্থা নিতে পারত।

আশরাফ গনি তার সাক্ষাৎকারে তালেবানের হাতে তার সরকারের পতনের জন্য আমেরিকাকে দায়ী করে বলেছিলেন, তার সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওয়াশিংটন তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করেছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ