spot_img

দেশবিরোধী সকল অপশক্তির অভিন্ন প্লাটফরম হচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী সব অপশক্তির অভিন্ন প্লাটফরম হচ্ছে বিএনপি। যারা নিজেরাই স্বাধীনতার চেতনা নস্যাতে জন্মলগ্ন থেকেই অপতৎপরতা চালাচ্ছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে। আওয়ামী লীগই জনগণকে সুরক্ষা দিতে পারে।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদেরকে লক্ষ্য করে আরও বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যম আর নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হোন। সরকার পতন, আন্দোলন— এসব মুখরোচক শব্দবৃষ্টি করে কোনো লাভ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ