spot_img

আমি নির্বাচিত হলে বেশি গুরুত্ব দিব খেলার মাঠ ও পার্কের জন্য: রিজভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি যদি নির্বাচিত হয়ে আসি তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দিব খেলার মাঠ ও পার্কের জন্য। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়া-প্রয়োজনে জায়গা একোয়ার করে মাঠ করা এবং খালগুলো খনন করা। প্রথমবার মানুষের চাহিদা ছিল শুধু রাস্তা আর ড্রেন। কিন্তু এখন মানুষের মাঝে ডিমান্ড আসছে আমাদের স্কুল নাই কবরস্থান নাই। এগুলো এবার আমি হিসাব রাখছি। পরবর্তীতে এগুলোর কাজ করবো।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের ১৩ নং ওয়ার্ডে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, আপনাদের জানা দরকার স্থানীয় সরকারের অধীনে যানজটের কিছু নাই। যানজটের জন্য এসপি সাহেব আছে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে। আমি জানি না আপনারা কেন জেনেশুনে এই প্রশ্নটা করেন।

তিনি বলেন, এসপি আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চায় আমরা সে ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আমাদের একটা ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান হচ্ছে। তারা বলে দিবে কী ধরনের যানবাহন এ শহরে থাকলে যানজট কমবে। এমআইআরটি লাইন আসছে, এটা আসলে যানজট নিরসন হবে। সারা দেশেই যানজটের সমস্যা।

আইভী বলেন, নির্বাচন আসলে এমন হয়। কেউ অভিযোগ তুলবে একটু টান টান অবস্থা থাকবে। কিন্তু দিন শেষে দেখা গেছে সব নির্বাচনই নারায়ণগঞ্জে সুষ্ঠু হয়েছে সুন্দর হয়েছে। এখানে কোনো ধরনের সহিংসতার পর্যায়ে যায়নি। আমি আশা করি এবারও আমরা সহিংসতা পরিহার করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ