স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন, স্বাস্থ্য সরঞ্জাম ও যন্ত্রপাতি নষ্ট বলে রোগীদের ফিরিয়ে দেওয়া যাবে না। যদি ক্লিনিকের (বেসরকারি) যন্ত্র ঠিক থাকতে পারে, তাহলে সরকারি হাসপাতালের সব সরঞ্জামও ঠিক থাকতে হবে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
লোকমান হোসেন মিয়া বলেন, সরকারি হাসপাতাল ধনীদের জন্য নয়, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য। কোনও অজুহাতেই স্বাস্থ্যসেবা ব্যাহত করা যাবে না।
ডাক্তারদের উদ্দেশ করে তিনি বলেন, সরকার আপনাদের সব সুযোগ-সুবিধা দিচ্ছে। তাহলে মানুষ কেন আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে না?











