spot_img
spot_imgspot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৯৮ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১৫০ গ্রাম ১২৫ পুরিয়া গাঁজা, ২৫ বোতল ফেন্সিডিল, ২ বোতল ২১ লিটার দেশি মদ ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ