spot_img
spot_img

আড়াইহাজারে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদের আটক করে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেয়ার পথে এবং অপর দু’জন ঘটনাস্থলেই নিহত হন।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিহত তিনজন আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ