spot_img
spot_img

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ, গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাজামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আবু বক্কর সিদ্দিক পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ পাড়িয়া গ্রামের হকের ছেলে।

ছাত্রলীগের ওই নেতা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাতের বেলা একা পেয়ে মারধর করে আহত করেছে সন্ত্রাসীরা। শীতের কাপড় শরীরে থাকার কারণে শরীরে অস্ত্রের আঘাত লাগেনি। তবে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। উপজেলা ও জেলা পর্যায়ের ছাত্রলীগের নেতারা ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, থানায় লিখিত এজাহার দিয়েছে আবু বক্কর। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ