ইনসাফ | মাহবুবুল মান্নান
চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার বাগিচাহাট ভাণ্ডারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৭ জনের পরিচায় জানা গেছে। তারা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার মাজুনি এলাকার ইউছুফ আলীর ছেলে নেওয়াজ উদ্দীন (২৮), বগুড়া সদরের ইদ্রিস মিয়ার ছেলে মুহাম্মাদ রিপন (৪১), কুমিল্লা লাকসামের মুহাম্মাদ শাহজাহানের ছেলে মুহাম্মাদ ফয়সাল (৩০), ঢাকার রিয়াদ হোসেন (২৩), কুমিল্লার ইমন খান (১৮), কক্সবাজারের মৃত নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৫০), চন্দনাইশের হাশিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ফারুক উদ্দীন (৪৫)।
এদের মধ্যে রিয়াদ হোসেন ও ইমন খানকে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মুহাম্মাদ সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











