spot_img
spot_img

হেফাজত আমীর ও মহাসচিবের হাতে আল্লামা বাবুনগরী রহ. স্মারক

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর বর্ণাঢ্য জীবনীর বিভিন্ন দিক নিয়ে মারকাযুর রাশাদ মাদরাসা চট্টগ্রামের সাহিত্য সাময়িকী ত্রৈ-মাসিক ‘আলোর পথে’ পত্রিকার বিশেষ সংখ্যা- হৃদয়তন্ত্রীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ স্মারক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আমীরে হেফাজতের কার্যালয়ে স্মারকের সৌজন্য কপি তাঁদের হাতে তুলে দেন আল্লামা বাবুনগরীর ভাগ্নে ‘আলোর পথে’ পত্রিকার সম্পাদক মুফতী ওসমান সাদেক।

এসময় উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ডক্টর হারুন আজিজি নদভী, সিনিয়র শিক্ষক ও মুফতী ইকবাল আজিমপুরী, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী প্রমূখ ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ