spot_img
spot_img

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সূরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ৭৫-এর ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দু’আ করেন।

এসময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন মৃধা, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা দায়রা জজ আব্বাস উদ্দিন, গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ