spot_img
spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে তরুণের মৃত্যু

করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক তরুণের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ জানুয়ারি) রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই তরুণ পাবনা জেলার বাসিন্দা।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে আর কোনো প্রাণহানির খবর নেই।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছে। হাসপাতালের আইসিইউতে মারা যাওয়া ওই রোগীর বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩১ জন। বর্তমানে রাজশাহীর ২২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ৪ জন এবং নাটোরের ৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ