spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা: মন্ত্রীপরিষদ সচিব

মুক্তিযুদ্ধ না করেও যারা অসত্য তথ্য দিয়ে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এ বিধান রেখে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এই কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন। আর এ মন্ত্রণালয়ের সচিব ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন।

কাউন্সিলের সদস্য সংখ্যা নয়জনের পরিবর্তে ১১ জন করা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কাউন্সিলের মহাপরিচালক যিনি থাকবেন, তিনি সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ