এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ডাস্টবিন থেকে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে টিএসসির অদূরে কর্মচারী আবাসিক ভবন শেখ রাসেল টাওয়ারের উল্টো পাশের ওই ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার।
ওসি বলেন, উদ্ধার নবজাতকের বয়স ১-২ দিন হবে। লাশটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।











