spot_img
spot_img

সেই সাহেদের বিচার শুরু

প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু কাজ শুরু হলো। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ অভিযোগ গঠন করেন।

এ মামলার অপর আসামিরা হলেন, রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের জেনারেল ম্যানেজার শিপন আলী।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষে তাঁদের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ