spot_img

গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে: আমানউল্লাহ আমান

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, সরকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ডিএমসি’র জরুরি গেটের সামনে শহীদ আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, মানুষের মৌলিক অধিকারসমূহ হরণ করা হয়েছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাকে ঐক্যবদ্ধ হতে হবে। অধিকার প্রতিষ্ঠায় গণ আন্দোলনের কোনো বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ