আগামীকাল (২২ জানুয়ারি) শনিবার সকাল ১০টায় নেত্রকোনা সদরের মালনি এলাকায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) মরহুমের জামাতা মাওলানা মাকসুদ রহমান এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, হুজুরের (মাওলানা জাফরুল্লাহ খান) জানাজার নামাজে ইমামতি করবেন তার ছেলে হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান (৭১) ইন্তেকাল করেছেন আজ শুক্রবার দুপুরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।










