spot_img

মানুষের যেন সেবা করতে পারি সেজন্যে দুআ করবেন: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আগামী পাঁচ বছর আমার চলার পথে যত বাধাই আসুক না কেন। আমি সকল বাধা অতিক্রম করে যেন মানুষের সেবা করতে পারি সেজন্যে দুআ করবেন।

রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগ জনকল্যান সংস্থা কর্তৃক নবনির্বাচিত মেয়রকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইভী বলেন, আপনারা দেখেছেন ষড়যন্ত্র হয়েছে, আমি ষড়যন্ত্র মোকাবিলা করেছি। আপনারা সকলে আমার পাশে ছিলেন। এভাবেই আমার পাশে থাকবেন।

তিনি বলেন, এই ওয়ার্ড ছাড়াও আমার আরও ২৬ টি ওয়ার্ড আছে। সেখানেও যেন আমি সমানভাবে কাজ করতে পারি। আমি বৃহত্তর দেওভোগের সন্তান, আপনাদের সন্তান। আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দুআ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ