spot_img
spot_img

একদিনে করোনায় মৃত্যুশূন্য মমেক হাসপাতাল; শনাক্ত ২২২

গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন আরও ২২২ জন।

সোমবার (২৪ জানুয়ানি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানান।

তিনি বলেন, মমেক এর আইসিইউতে চিকিৎসাধীন ৫ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৬৫ জনের মধ্যে ৩৫ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭৭৩টি নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ