spot_img

বগুড়ায় ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়ায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালনকালে এই ঘটনা ঘটেছ।

এসময় উদ্যানের গেটে অবস্থান করা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে দেখে সরকারবিরোধী স্লোগান দেয় তারা। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে ছাত্রদল। এসময় সাতমাথা এলাকার দিকে চলে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পর লাঠিসোটা নিয়ে ছাত্রদল কর্মীদের ধাওয়া করে তারা। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বাধা অতিক্রম করে বিএনপি অফিসে ভাঙচুর চালায় তারা।

এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ