আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা জোরদারে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান। এর মধ্যে শান্তি ও নিরাপত্তার বিষয়ও রয়েছে। সোমবার ইরানের রাজধানী তেহরানে চার দেশের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের এ অঞ্চলে কর্মকাণ্ড এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত ছিলেন। তুরস্কের প্রতিনিধিত্ব করেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ইব্রাহিম কালিন, সৌদি আরবের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন সেনাপ্রধান আসিম মুনির।
সূত্র : আনাদোলু এজেন্সি











