spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৪৫৫ জনের করোনা শনাক্ত; মৃত্যু ২

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪৮ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৫৫ জন। ফলে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৪ হাজার ৯১৫ জনে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে চার হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৩৪ দশমিক ১৩ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে এক হাজার ৬০ জন নগরের এবং ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৯২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১৩ জন, অ্যান্টিজেন টেস্টে ১৫৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৪ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৮২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২১৩ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে তিনজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫১ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৫ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ