spot_img
spot_img

সুস্থ হয়ে উঠছেন মাহাথির মুহাম্মাদ: মেরিনা মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মাদকে (৯৬) করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের (আইজেএন) একটি সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা মাহাথির।

বুধবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

মাহাথির মুহাম্মাদ এর মেয়ে বলেন, তার বাবা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এ সময় তিনি তার বাবা মাহাথির মুহাম্মাদের জন্য দুআ করায় সবাইকে ধন্যবাদ জানান।

এর আগে গতকাল মেরিনা বলেছিলেন, মাহাথির জনসাধারণকে তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলেছেন। পাশাপাশি তার অবস্থার উন্নতি হওয়ায় তার ক্ষুধা বেড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ