spot_img

যুদ্ধের আগেই পাকিস্তান জিয়াউর রহমানকে গুপ্তচর হিসেবে এদেশে পাঠিয়েছে: মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি কাউকেই আইএসআইএর কর্মকর্তা বানানো হয়নি। কিন্তু জিউয়ার রহমানকে ঠিকই আইসএসআইএর কর্মকর্তা বানানো হয়। কারণ জিয়াউর রহমানের বাবা পাকিস্তানি। ৭১’এ মুক্তিযুদ্ধ সংগঠিত হবে সেটা পাকিস্তান সেনাবাহিনী জানতো, তাই যুদ্ধের আগেই জিয়াউর রহমানকে গুপ্তচর হিসেবে এদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার লেবাশ ধরে বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বহু মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করেন এবং বহু দলীয় রাজনীতির নামে স্বাধীনাতাবিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত করেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ নিয়ে কেউ পদ বাণিজ্য করার দুঃসাহস দেখালে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, পদবাণিজ্যের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের দলে ঢুকালে এসব ব্যক্তি দলের মধ্যে উইপোকার মতো কাজ করে, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দলকে দুর্বল করে দিয়ে দলের সাংগঠনিক ভিত ধ্বংস করে দেয়। তাই এসব পদ বাণিজ্যকারী এবং সুযোগ সন্ধানীদের ব্যাপারে সর্তক থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ