spot_img
spot_img

প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে এক মায়ের আর্তনাদ

বহুল আলোচি ভয়ানক নির্মম হত্যাকাণ্ড কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে দুপুরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে এসেছেন ওসি প্রদীপের নির্যাতনের শিকার হওয়া অনেক নিরাপরাধ মানুষ। তারা মানববন্ধনে অংশ নেন। এবং ‘খুনি প্রদীপের ফাঁসি চাই’ ব্যানার হাতে নিয়ে শ্লোগান দিতে থাকেন।

এসময় কাঁদতে কাঁদতে খুনি প্রদীপের ফাঁসি চাই’ শ্লোগান দিতে থাকেন ওসি প্রদীপের হাতে নির্যাতিত ও ছেলেহারা মা হালিমা। বিধবা হালিমা বেগম বলেন, তার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করেছে ওসি প্রদীপ। আসামি প্রদীপ ও লিয়াকতের সর্বোচ্চ শাস্তি চান তিনি।

মুরাদ চৌধুরী নামে আরেকজন বলেন, এখানে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকে ওসি প্রদীপের নির্যাতনের শিকার। আমরা এই খুনির সর্বোচ্চ শাস্তি চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ