spot_img
spot_img

একদিনে চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু; শনাক্ত ৫৪৯

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২০ হাজার ৯৯২ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ জনে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ২১ দশমিক ৩২ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩৭৬ জন নগরের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২০৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯৩ জন, অ্যান্টিজেন টেস্টে ৫৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ