spot_img
spot_img

খাল দখলদারদের প্রয়োজনে কারাদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিলেন তাপস

প্রয়োজনে খাল দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

তিনি বলেন, দখল ঢাকাবাসীর জন্য একটি বড় সমস্যা। দখলদারদের বিরুদ্ধে আমরা ভবিষ্যতে আরও কঠোর হবো। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা তাদেরকে কারাদণ্ড দিতে বাধ্য হবো।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শ্যামপুর এলাকায় শ্যামপুর খাল পরিষ্কার কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।

শেখ তাপস বলেন, আমাদের লক্ষ্য হলো— খালগুলোকে সম্পূর্ণরূপে স্থায়ীভাবে সংরক্ষণ করা এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করা। যাতে করে বছর বছর নতুন করে খনন বা এগুলো অপসারণ করতে না হয়। সেই লক্ষ্যে আমরা একটি প্রকল্প জমা দিয়েছি। প্রকল্পটি প্ল্যানিং কমিশন থেকে কিছু মতামত দিয়ে পাঠিয়েছে। আমরা সেগুলো আবার বিচার-বিশ্লেষণ-পর্যালোচনা করে জমা দেবো। আমরা আশাবাদী যে, এই প্রকল্পটা পাস হলে স্থায়ীভাবে সমাধানের দিকে আগাতে পারবো।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা যেখানেই দখল পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি। সপ্তাহে পাঁচ দিনই দখলমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ