spot_img
spot_img

বিএনপির লবিস্ট নিয়োগ ভীষণভাবে ব্যথিত করেছে: যুবলীগ চেয়ারম্যান

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, সম্প্রতি বিএনপির অপরাজনীতির নিদর্শন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেটা আমাদের সবাইকে ভীষণভাবে ব্যথিত করেছে। সেটা হলো দেশের টাকা পাচার করে বিদেশে লবিস্ট নিয়োগ করার যে আলামত বেড়িয়ে এসেছে সেটা খুবই নিকৃষ্টমানের রাজনীতি।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আইপিএইচ স্কুল এ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, প্রথমত দেশের টাকা বিদেশে পাচার করা বেআইনি অপরাধ, তারপর সেই টাকা আবার দেশের বিরুদ্ধে ব্যবহার করা, দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। আমি আশা করেছিলাম তারা রাষ্ট্র-সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বুঝে। আমি ব্যথিত হলেও বিস্মিত হইনি কারণ এটা তাদের পুরোনো অভ্যাস।

তিনি বলেন, এর আগে খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতে পারে কিন্তু দেশের বিরুদ্ধে তাদের এই গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি মনে করি, তাদের এদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ