spot_img
spot_img

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন সাবেক আইজিপি: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডে তৎকালীন র‍্যাবের কর্মকর্তা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ত থাকার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। তাকে এ মামলার আসামি করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) ট্রাইব্যুনালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর বলেন, কারা আসামি হতে যাচ্ছেন, তা এখনই প্রকাশ করতে পারছি না। তবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অনেক কর্মকর্তার সম্পৃক্ততা পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণ প্রতিবেদন পাওয়ার আশা করছি। এ নিয়ে তদন্ত সংস্থা কাজ করছে।

তিনি বলেন, পুরো পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছিল শাপলা চত্বরে ঘটে যাওয়া নারকীয় এই হত্যাকাণ্ডটি। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় যাদেরই সম্পৃক্ততা মিলবে, আমরা তাদেরই আইনের আওতায় আনবো। সিভিলিয়ান কিংবা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, আমরা প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসবো।

এ মামলায় গ্রেফতার রয়েছেন ছয়জন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ