spot_img
spot_img

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারেন আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়তে পারেন। এ জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিকে (নায়েম) অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থা বদলে যাচ্ছে। এআইকে সঠিকভাবে ব্যবহার না করা গেলে আমাদের পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও এআইয়ের বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেরই এখনো প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। তাদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এর আগে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম আর. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নায়েমের পরিচালক প্রফেসর প্রিম রিজভী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ