spot_img
spot_img

স্পিকারকে প্রধান করে জাতীয় সংসদে ১০ সদস্যের ককাস গঠন

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদে স্পিকারকে প্রধান পৃষ্ঠপোষক করে ১০ সদস্যের ‘মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী এ ককাস গঠন করা হয়। নবগঠিত ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। ককাসের চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন।

ককাসের অন্য সদস্যরা হলেন মোসাম্মৎ তাহসিনা রুশদী, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদীয় কার্যক্রমে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকারবিষয়ক কার্যক্রমে সমন্বয় আরও জোরদার করাই এ ককাস গঠনের উদ্দেশ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ