আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি চাইলে মাত্র তিন সপ্তাহের মধ্যেই আফগানিস্তান যুদ্ধ জিততে পারতেন। একই সঙ্গে আফগানিস্তানে আমেরিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে বিজয় অর্জনের চেষ্টা না করায় আগের আমেরিকান প্রেসিডেন্টদের সমালোচনা করেছেন তিনি।
রোববার (১ নভেম্বর) আইওয়ার ডুবুকে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, পরপর দায়িত্ব পালন করা আমেরিকান প্রশাসনগুলো যুদ্ধকে জয়ের সুস্পষ্ট লক্ষ্য নিয়ে লড়তে ব্যর্থ হয়েছে।
আফগানিস্তানে আমেরিকার সামরিক সম্পৃক্ততার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আফগানিস্তান, বছরের পর বছর। এরপর আমরা কখনো জয়ের জন্য লড়াই করি না। আমরা জয়ের জন্য লড়াই করি না। আমরা সমতা আনার জন্য লড়াই করি।”
তিনি দাবি করেন, কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এই যুদ্ধের অবসান ঘটাতে পারতেন। ট্রাম্প বলেন, “আমি তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ জিততে পারতাম।”
ভিয়েতনাম যুদ্ধ নিয়েও একই ধরনের দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, তিনি চাইলে ওই যুদ্ধ এক সপ্তাহের মধ্যে জিততে পারতেন।
১১ সেপ্টেম্বরের হামলার পর ২০০১ সালের অক্টোবরে আমেরিকা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। ২০২১ সালের আগস্টে আমেরিকান বাহিনী প্রত্যাহার সম্পন্ন করার আগে এই সংঘাত প্রায় ২০ বছর ধরে চলেছিল।
সূত্র : আরিয়ানা নিউজ











