spot_img
spot_img

আফগান নীতির সমালোচনা, পাকিস্তান সরকারকে ‘কৌশলগত গভীরতা’ পরিত্যাগের আহ্বান আচাকজাইয়ের

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতি পাকিস্তান সরকারের নীতির সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই। একই সঙ্গে তিনি পাকিস্তান সরকারকে ‘কৌশলগত গভীরতা’ নীতি পরিত্যাগ করে কাবুলের সঙ্গে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে আচাকজাই বলেন, মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। একই সঙ্গে ইসলামাবাদকে কাবুলের সঙ্গে আস্থা তৈরি করতে হবে বলেও জোর দেন তিনি।

তিনি বলেন, আপনারা আফগানিস্তানের সঙ্গে সব পথ বন্ধ করে দিয়েছেন, অথচ সেখানে তাদের বাণিজ্য বাড়ছে। আপনাদের যদি সত্যিই ইচ্ছা ও দৃঢ় সংকল্প থাকে, যদি সত্যিই আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব চান, মাননীয় স্পিকার, তাহলে বলব, আফগানিস্তান আপনাদের এমন একজন ভালো বন্ধু ছিল যে জুলফিকার আলী ভুট্টো কাবুলে তার কেন্দ্রীয় কমিটির বৈঠক করেছিলেন। জুলফিকার আলী ভুট্টো নিজেই সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন।

পাকিস্তানের রাজনৈতিক দলগুলো বহু বছর ধরে আফগানিস্তানের প্রতি সরকারের নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে। এর আগে জামায়াতে ইসলামী পাকিস্তান ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও আফগানিস্তান বিষয়ে ইসলামাবাদের নীতির সমালোচনা করেছে এবং কাবুলের প্রতি সরকারের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমাতে আঞ্চলিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যেই আফগানিস্তানের প্রতি পাকিস্তান সরকারের বর্তমান নীতি নিয়ে দেশটির অভ্যন্তরে সমালোচনা ক্রমেই বাড়ছে।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ