ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতী মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করে সরকার ভুল পথে পা বাড়িয়েছে। চাতুর্যপূর্ণ ইসি আইন বর্তমান সরকারের জন্য বুমেরাং হবে।
আজ বুধবার (২ ফেব্রুয়ারী) রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, বর্তমান সরকার শুধু জনগণের ভোটের অধিকার হরণ করেই ক্ষান্ত হয়নি বরং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনজীবন দূর্বিষহ করে তুলেছে। তিনি ঢাকা আলিয়ার জমি অধিগ্রহণের পায়তারা বন্ধ করার আহবান জানান।
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াসের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন প্রমুখ।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি- সাব্বির আহমেদ, সহ-সভাপতি- ইউসুফ পিয়াস ও সাধারণ সম্পাদক- এম জসিম খাঁ মনোনীত হয়।











