spot_img
spot_img

আমেরিকা ও ইসরাইল প্রকৃত সন্ত্রাসী: ইরান

ইরানের বেসামরিক অবকাঠামোতে আমেরিকা ও ইসরাইলের হামলার তীব্র সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এ হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থি এবং অন্যায় বলে আখ্যায়িত করেছেন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা দাবি করে যে আমরাই আসল সন্ত্রাসী। কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী।

বুধবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বুধবার (১৫ এপ্রিল) জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, ‘পরবর্তী বৈঠক খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই (ইসলামাবাদ) অনুষ্ঠিত হবে।’

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ