spot_img
spot_img

আফগানিস্তানের আটক অর্থ ছেড়ে দিন : আমেরিকাকে মাওলানা মুত্তাকী

আফগানিস্তানের আটক অর্থ ছেড়ে দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।

তিনি বলেন, এই অর্থ ছেড়ে দিলে আফগানিস্তান মানবিক বিপর্যয় থেকে বেঁচে যাবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর সরকার আন্তর্জাতিক স্বীকৃতির কাছাকাছি অবস্থান করছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বীকৃতি পাওয়া আমাদের অধিকার, আফগান জনগণের অধিকার। আমরা রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব এবং আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত তা চলবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ