spot_img
spot_img

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসে প্রস্তুত ইরান: আইআরজিসি

মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য ইরান অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর(আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অ্যালাই ওজমাই।

বুধবার (১৪ অক্টোবর) তাঁর এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

রিয়ার অ্যাডমিরাল অ্যালাই ওজমাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমেরিকানরা যদি মনে করে হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ, তবে তাদের আরও কাছাকাছি আসা উচিত। হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক জলযান পৌঁছানো মাত্রই তা ধ্বংস করতে তারা প্রহর গুনছেন বলেও জানান তিনি।

আইআরজিসির নৌকমান্ডার আরও বলেন, ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করে দেওয়া হয়েছে। সেটি হরমুজ প্রণালির কাছে ভেড়ার সাহস না পেয়ে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান নিতে বাধ্য হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক সহযোগীরা মিডিয়া ব্ল্যাকআউট বা সংবাদ সেন্সরশিপ আরোপ করেছে বলেও অভিযোগ করেন ওজমাই। তাঁর দাবি, আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে, এই সত্য গোপন করতেই বিশ্ববাসীর কাছ থেকে তথ্য চেপে রাখা হচ্ছে।

সংবাদ সেন্সরশিপের জবাব হিসেবে নিয়ম ভঙ্গকারী জলযানের ওপর শাস্তিমূলক ব্যবস্থার দুটি ভিডিও ফুটেজ আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ